Posts

  মানুষ মারা যাবার পর শুধু থেকে যায় তার কর্ম। মানুষ তার সৎ কর্মের মাধ্যমে পৃথিবীতে অমর হয়ে থাকতে পারে মানুষের জীবনে। যার মাধ্যমে প্রকাশ পায় তার মহত্তের পরিচয়। বর্তমানে বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতি অনেক ভয়াবহ, যা আমারা হয়তো অনেকেই মোকাবিলা না করলেউ তার ভয়াবহতা বুঝতে পারছি। এই বন্যায় কবলিত মানুষের কাছে কিছু ত্রান সামগ্রি বিতরন ও চিকিৎসা সেবা করে তাদের কিছু সাহায্য করার জন্য এগিয়ে যেতে চাই। তাই আপনাদেরকে এই আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার জন্য প্রার্থনা করছি। আপনার সল্প কিছু দানে উপকৃত হবে অনাহারে থাকা অসহায় মানুষ। যদের জীবন যাপন হয়ে উঠেছে দুর্বিষহ। মানুষ হয়ে যদি অন্য মানুষের দুঃসময়ে পাশে না দারাই তাহলে মানব জীবনের সার্থকতা কোথায়! আমরা সবাই চলেন এই মানুষ গুলোর পাশে দারাই তাদের বন্ধু হয়ে। বারিয়ে দিন আপনাদের সাহায্যের হাত।।